1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন রিজওয়ান রহমান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজওয়ান রহমান। গতকাল বুধবার ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তাঁকে নির্বাচিত করা হয়।

রিজওয়ান রহমান ২০২১ এবং ২০২২-এর প্রাক্তন ডিসিসিআই সভাপতি, ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক-একটি বৈচিত্র্যময় হোল্ডিং কোম্পানি। অবকাঠামো, আর্থিক পরিষেবা, গুদামজাতকরণ, প্রিন্ট মিডিয়া খাতে এই কোম্পানির সম্পৃক্ততা রয়েছে।

গত এক দশকে বাণিজ্য ও শিল্প খাতে অবদানের পাশাপাশি রিজওয়ান রহমান, বোর্ড অব এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের দায়িত্ব পালন করেছেন।

রিজওয়ান রহমান যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা শেষ করে ২০০৬ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর