1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭৭ শতাংশ। এ সময়ে ব্যাংকটির মুনাফা কমার প্রধান কারণ হিসেবে ঋণ ও অন্যান্য খাতে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি রাখায় মুনাফা কমে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির প্রকাশিত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৪৪ পয়সা বা প্রায় ৭৭ শতাংশ।

ব্যাংকটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় সঞ্চিতি রাখার আগের মুনাফা কমে যাওয়ায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে। তবে মুনাফা কমার পেছনে কোন খাতে কতটা প্রভাব পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত বক্তব্যে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৬ পয়সা বা ৩২০ শতাংশ। অর্থাৎ ৯ মাসের হিসাবে বড় পতন হলেও সর্বশেষ প্রান্তিকে মুনাফা বেড়েছে।

এদিকে, ব্যাংকটির পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহও আগের সময়ের তুলনায় কমেছে। ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কমে যাওয়ায় শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহের পরিমাণ হ্রাস পেয়েছে।

এ ছাড়া, গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৬ পয়সা। আগের সময়ের তুলনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি। এর কারণ হিসেবে শেয়ারহোল্ডারদের মোট মূলধন কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর