1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

উপজেলা প্রতিনিধি | বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার (২৩ অক্টোবর) সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সমুদ্রও স্বাভাবিক অবস্থাঢ আছে। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে।

কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১৭৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার। জানমালের নিরাপত্তায় দুই হাজার ৩৮০ জন সিপিপি সদস্য ও পর্যাপ্ত অন্যান্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান জানান, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর