1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাজীপুরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

জেলা প্রতিনিধি | গাজীপুর | গাজীপুরে আরশীনগর রিসোর্ট থেকে একটি গ্রেনেড জব্দ করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই রিসোর্টের স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফলস ছাদের ময়লা পরিষ্কার করার সময় গ্রেনেডটির সন্ধান মেলে।

জিএমপি সদর থানার এস আই রাশেদুল হাসান জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর তিন সড়ক মোড় এলাকায় আরশিনগর রিসোর্টের টিনশেড স্টাফ কোয়ার্টার রয়েছে। রোববার বিকেলে ময়লা আবর্জনা পরিষ্কার করছিল কয়েক ব্যক্তি। এসময় ওই গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তা তারা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি জব্দ করে এবং ডিএমপি, ঢাকার বোম ডিজপোজাল টিমকে সংবাদ দেয় ।

পুলিশ জানায়, সোমবার সকালে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জব্দকৃত গ্রেনেডটি পুরাতন এবং মরিচা ধরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর