1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রেকর্ড উচ্চতায় সোনার দাম, এক আউন্স সোয়া ৩ লাখ টাকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

অনলাইন ডেস্ক | সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭১০ ডলার ছাড়িয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ দাম ছিল প্রায় ২ হাজার ৭০৯ ডলার।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ারকে ইসরায়েল হত্যার পর মধ্যপ্রাচ্য ঘিরে চরম উত্তেজনার মধ্যে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

পাশাপাশি মুদ্রানীতিতে সুদের হার কম থাকার কারণেও সোনার দাম চড়ছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বড় ব্যবধান কমানোর বিষয়টি ভূমিকা রেখেছে। এর ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

চলতি মাসে যেভাবে সোনার দাম বাড়ছে, সেভাবে ২০১০ সালের পর আর বাড়েনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। সংঘাত চলছে বিশ্বের আরও অনেক দেশে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন।

বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও বর্তমানে সোনার দাম বেশি। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর