1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আয়কর আইন পর্যালোচনা : ৭ সদস্যের টাস্কফোর্স গঠন এনবিআরের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আয়কর আইন ২০২৩ পর্যালোচনা করতে একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই টাস্কফোর্সের প্রধান।

সাত সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স আয়কর আইনটি পর্যালোচনা করবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

টাস্কফোর্সের কর্ম পরিধির বিষয়ে বলা হয়েছে, এই টাস্কফোর্স আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার, প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার, বিদ্যমান কর ব্যয়গুলো পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল করবেন। এছাড়া ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির করদাতাদের সঙ্গে বৈঠকও করবে এনবিআরের টাস্কফোর্স। মাঠের অভিজ্ঞতা শুনতেই এই মতামত নেওয়া হবে।

২০২৩ সালের জুন মাস থেকে দেশে নতুন আয়কর আইন চালু করা হয়। এর আগে করব্যবস্থা ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ভিত্তিতে চলেছে। নতুন আইনে রিটার্ন জমা, করপোরেট কর, কর কর্মকর্তাদের ক্ষমতা ইত্যাদি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। আয়কর আইনের অনেক ধারা নিয়ে বিভিন্ন সময়ে আপত্তি তুলেছে ব্যবসায়ীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর