1. admin@businessdigestbd.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব : ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বাংলা কবিতার হাজার বছরের অভিযাত্রা, চর্যাপদ থেকে সমকাল : জিয়াউদ্দিন লিটন অফিসার নিয়োগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমা বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল

জেলা প্রতিনিধি | ফেনী |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকারী এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর