1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সঙ্গীর গায়ে হাত তোলা সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর? হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে কাজের ভিসার মেয়াদ ২ বছরই থাকছে, সুযোগ পাবেন যারা পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স পুরোনো কেন্দ্রীয় কারাগার • বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।

তবে, গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর