1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন্স লিগ • লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার পরামর্শ ডিএমপি কমিশনারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় হারে, আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক পতন আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষ • সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নির্বাচন • যে ৫ কারণে এমন ভরাডুবি হলো ট্রাম্পের দলের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে জেনিথ লাইফের বীমা দাবির চেক হস্তান্তর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার অঙ্গরাজ্যে ইতিহাস গড়লেন যারা ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল • বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প

চ্যাম্পিয়ন্স লিগ • লিভারপুলের দুঃস্বপ্নের রাত, দুইবার এগিয়েও তুরস্কের ক্লাবের কাছে হার

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

কোটি পাউন্ডের বেঞ্চও ইস্তাম্বুলে লিভারপুলের বিপর্যয় ঠেকাতে পারেনি। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাচের কাছে ৩-২ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ডও হারালো লিভারপুল।

ম্যাচের শুরুর দিকে ২৫ মিনিটে ১৯ বছর বয়সী ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল। দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন তিনি। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে লিভারপুলের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতাদের একজন হয়ে ওঠেন নিয়োনি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও তিনি। প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় তার আগে আছেন শুধু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

তবে, চার মিনিট পর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের ফ্রি-কিক জেরেমি জ্যাকের গায়ে লেগে জালে ঢুকলে সমতায় ফেরে ফেনেরবাচ। বিরতির আগে ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও এরপর ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাত্র তিন মিনিটের মধ্যে গোল করেন আলেক্সান্ডার ইসাক। ৬৯ মিনিটে তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু সেই লিডও স্থায়ী হয় মাত্র চার মিনিট। দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে সমতাসূচক গোল করেন সাবেক ওয়েস্ট ব্রমের একাডেমির খেলোয়াড় আর্চি ব্রাউন।

এরপর ম্যাচের শেষ দিকে ৭৯ মিনিটে তিনজন প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর লাফিয়ে উঠে হেডে জয়সূচক গোলটি করেন ভেদাত মুরিকি। তাতেই ৩-২ গোলের জয় নিশ্চিত করে ফেনেরবাচ।

ম্যাচে পাঁচটি পরিবর্তন এনে একাদশ সাজানোয় লিভারপুল কোচ আন্দোনি ইরাওলার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে। আর্সেনালের বিপক্ষে রোববারের ম্যাচে হারের পর দলের আক্রমণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনকে বিশ্রাম দিয়েছিলেন তিনি। তবে শুধু দল নির্বাচন নয়, ম্যাচের নিয়ন্ত্রণ হাতে পেয়েও খেলোয়াড়দের স্নায়ুচাপ সামলাতে না পারা এবং রক্ষণে শৃঙ্খলার অভাবই বেশি ভুগিয়েছে লিভারপুলকে।

ইস্তাম্বুলে তুরস্কের ক্লাবগুলোর বিপক্ষে লিভারপুলের দুর্ভোগও যেন চলছেই। গত মৌসুমে গালাতাসারাইয়ের কাছে দুইবার হেরেছিল তারা। এবার ফেনেরবাচের কাছে হারও সেই অস্বস্তিকর ধারাবাহিকতাকে আরও দীর্ঘ করলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর