1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প শ্রমিক অসন্তোষ আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে আহত তৌফিকের মৃত্যু ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলো সার্ভেয়ার আসাদুল ইসলাম, কারাগারে প্রেরণ আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ! পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের এক কর্মী দগ্ধ বিশ্বকাপ থেকে এসে ২৫ লাখ টাকা পেলেন ফুটবলাররা পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সুমি ইসলামের গুচ্ছ কবিতা • কত কথা বলেছিলে আমার দুহাত ধরে

ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের মনসির ইহুদিরা তাকে ব্যাপক হারে ভোট দিয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা উল্লেখ করে নিউ ইয়র্কের ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক ললারের জন্য ভোটারদের সমর্থন চেয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ স্থানীয় সময় দিবাগত রাতে তিনি এ নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, নিউ ইয়র্কের মনসি ও আশপাশের এলাকাগুলোর ইহুদিরা ২০২৪ সালের নির্বাচনের সময় ব্যাপক আকারে আমাকে ভোট দিয়েছিলেন। দারুণ সমর্থন! আজ সারাদেশের দৃষ্টি নিউ ইয়র্কের দিকেই।

নিউ ইয়র্কের ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির কেইট কনলির বিরুদ্ধে লড়ছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক ললার। মনসি এলাকাটি নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টির রামাপো শহরে অবস্থিত একটি ইহুদি অধ্যুষিত এলাকা। রকল্যান্ড কাউন্টি ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের অধীনে।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, কংগ্রেসম্যান মাইক ললার ইহুদি সম্প্রদায়ের একজন দারুণ বন্ধু এবং তিনি ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের একজন নেতা। যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তিনি এই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন।

মাইক ললার ইহুদিদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উল্লেখ করে ট্রাম্প তার ফেসবুক পোস্টে লেখেন, মাইক সবসময় আপনাদের কণ্ঠ হবে, আপনাদের ও আপনাদের পরিবারের জন্য লড়ে যাবে।

ফেসবুক পোস্টের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, আপনাদের উপস্থিতি জানান দিন। কংগ্রেসে মাইক ললালকে ভোট দিন। তিনি আপনাদের হতাশ করবেন না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর