1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্বে ফেনী ছাড়ল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

জেলা প্রতিনিধি | ফেনী |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৪৭ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার সম্প্রসারিত রুটে চলাচলকারী ট্রেনটির নতুন এ যাত্রাবিরতি ঘিরে ফেনীর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। তবে প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪ মিনিট পর ফেনী স্টেশন ছেড়েছে ট্রেনটি। এদিন যাত্রায় ট্রেনটিতে চড়ে ঢাকা থেকে ফেনী এসেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসে ফেনী স্টেশন থেকে যাত্রার জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি এবং কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি আসন। এর মধ্যে এসি বার্থের দুটি, স্নিগ্ধার ১৫টি এবং শোভন চেয়ারের ৩০টি আসন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটির ফেনী স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল রাত ১টা ৪ মিনিট। দুই মিনিট যাত্রাবিরতির পর রাত ১টা ৬ মিনিটে স্টেশন ছাড়ার কথা ছিল। তবে প্রথম দিন রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরে রাত ২টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। নির্ধারিত সময়ের তুলনায় ফেনীতে পৌঁছাতে ৫১ মিনিট এবং স্টেশন ছাড়তে ১ ঘণ্টা ৪ মিনিট বিলম্ব হয়।

ফেনী থেকে যাত্রা শুরুর আগে ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে ফুল দিয়ে বরণ করে নেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনের লোকোমাস্টার হিসেবে মো. জাহিদুল ইসলাম মিয়া, সহকারী লোকোমাস্টার হিসেবে শাহ আলম ও গার্ড হিসেবে ইমরুল কায়েস দায়িত্ব পালন করছেন। লোকোমোটিভ রয়েছে ৩০২৯ নম্বর। ট্রেনটিতে কোচ রয়েছে ১৮টি।

এর আগে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের ফেনীতে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় যাত্রীরা। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ফেনী থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য আসন বরাদ্দ মাত্র ৪৭টি হওয়ায় চাহিদার কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, মহানগর এক্সপ্রেস ফেনী স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেনটিতে ফেনী থেকে কক্সবাজারগামী ৪৭ জন যাত্রী ছিলেন। প্রথম দিনে নানা আনুষ্ঠানিকতার জন্য কিছুটা বিলম্ব হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর