1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাজবাড়ীতে অভিযানে জব্দ ৮০ হাজার মিটার জাল, ৬ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | রাজবাড়ী |
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৮তম দিনে ছয় জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন রাজবাড়ী জেলায় পাঁচটি অভিযান ও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ছয়টি মামলা করা হয় এবং ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণে মোট ৭৩টি অভিযান ও ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৪ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময়ে মোট ৭০টি মামলা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৮ জন জেলেকে। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নিলাম থেকে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা। নিয়মিত মামলা করা হয়েছে ২৬ জনের বিরুদ্ধে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর