1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক

জেলা প্রতিনিধি | যশোর |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য দাবি করা তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ঘর থেকে একটি চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯টার দিকে যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, আটক তাহসীনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য তিনি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে। মামলার তৃতীয় নাম্বার আসামি। আটকের সময়ে চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে।

তিনি বলেন, আটকের সময়ে সে পুলিশের কাছে স্বীকার করেছে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য। জিজ্ঞাসায় সে জানায়, তাদের সংগঠনে যশোরে কেউ নাই। আটককৃত তাহসীনকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করেছে পুলিশ।

আটকের পর পুলিশ জানায়, এদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত, সংশ্লিষ্টতা রয়েছে আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের। এরা সম্মিলিতভাবে বসিলাতে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে চালাচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এর জন্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া। পাশাপাশি এ চক্রটি টিটিপির আদলে, তেহরিকে তালিবান বাংলাদেশ (টিটিবি) গঠন করতে চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর