1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রংপুরে ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | রংপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

রংপুর নগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। এসময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহারসহ নানা অব্যবস্থাপনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে নগরীর ধাপ ও চেকপোস্ট এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানে ল্যাব এইড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহার করার অভিযোগে ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা, আমার দেশ হাসপাতালকে এক লাখ টাকা জরিমানাসহ বেশ কিছু হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি ক্লিনিক-হাসপাতালে লাইসেন্স না থাকাসহ নানা অসংগতি পাওয়ায় জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুরের গণমাধ্যম, সচেতন নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেবা নিশ্চিতে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর