1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দেশের সব পোশাক ও বস্ত্র শিল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা ও তিনদিন সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বার্তায় জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।

এদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সেক্রেটারি জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাকির এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে বিটিএমএ’র সদস্যভুক্ত সব কারখানা বন্ধ থাকবে।

পরিস্থিতি এবং সরকারের ঘোষণার প্রেক্ষাপটে কারখানা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর