1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

৭ দিন টানা বন্ধের পর ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ সোমবার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) দেশের সকল ব্যাংক খুলতে যাচ্ছে। এদিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এদিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং দুই শেয়ারবাজার (ডিএসই ও সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো আজ থেকে সকাল ১০টা–বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে গিয়ে গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আর আজ থেকে ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

২৫ থেকে ৩১ মে (আজ) পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক-বিমা বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও বন্ধ রয়েছে।

দেশে গত ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর