নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা৷
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে৷
শাহবাগ অবরোধের ফলে সড়কের যানচলাচল বন্ধ রয়েছে৷ এসময় আন্দোলনকীদের, ‘উই ওয়ান্ট জাস্টিস’,’দফা এক-দাবি এক ‘শেখ হাসিনার পদত্যাগ’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘স্বৈরাচার গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।