1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

অডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্ন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান শ্রেণির প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়। এর মধ্যে জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অডিট নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত বিবেচনার সুযোগ থাকায় অনেক সময় করদাতা হয়রানির অভিযোগ উঠত। ডিজিটাল এই পদ্ধতি চালুর ফলে হয়রানি কমবে এবং সাধারণ করদাতাদের মধ্যে এনবিআর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।

এনবিআর সূত্রে জানা যায়, অডিট নির্বাচনের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। এর ফলে করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার দাবি পূরণ হলো। এর আগে প্রথম পর্যায়ে গত জুলাই মাসে দৈবচয়ন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০টি এবং সর্বনিম্ন ২০টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়।

এনবিআর আরও জানায়, সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই অডিটের জন্য নির্বাচিত টিআইএনগুলোর তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। করদাতারা সহজেই ওয়েবসাইট থেকে তাদের টিআইএন অডিটের জন্য নির্বাচিত হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর