1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসির রিমোটেই আছে বিদ্যুৎ বিল কমানোর গোপন কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

গরম পড়লেই ঘরে এসি ব্যবহার এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। তবে অনেকেই চিন্তায় থাকেন এসি চালালে বিদ্যুৎ বিল বেড়ে যাবে না তো? আসলে কিছু স্মার্ট কৌশল জানলে একই সঙ্গে ঘর ঠান্ডা রাখা এবং বিদ্যুৎ খরচ কমানো দুটিই সম্ভব। এসির রিমোটেই আছে সেই সমাধান।

আসুন জেনে নেই-
প্রথমেই তাপমাত্রা সেটিংস ঠিক করুন। অনেকেই ভুল করে এসি খুব কম তাপমাত্রায় চালান, ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রাখলে আরামদায়ক ঠান্ডা পাওয়া যায় এবং বিদ্যুৎও কম খরচ হয়। এই সময় যদি সিলিং ফ্যান চালু রাখা যায়, তাহলে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এসির ওপর চাপও কম পড়ে।
এসি ভালোভাবে কাজ করাতে নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। বিশেষ করে ফিল্টার যদি ধুলায় ভরে যায়, তাহলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এতে এসিকে বেশি সময় চালাতে হয়, ফলে বিদ্যুৎ বিলও বাড়ে। তাই প্রতি ১০-১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করা উচিত।
অনেক এসিতেই ‘ইকো মোড’ বা পাওয়ার সেভিং অপশন থাকে, কিন্তু অনেকেই এটি ব্যবহার করেন না। এই মোড চালু করলে এসি স্বয়ংক্রিয়ভাবে কম বিদ্যুৎ ব্যবহার করে ঘর ঠান্ডা রাখে, যা দীর্ঘমেয়াদে বিল কমাতে সাহায্য করে।
এছাড়া শুরুতে ঘর দ্রুত ঠান্ডা করার জন্য কিছু সময় এসির সঙ্গে ফ্যান চালানো যেতে পারে। ঘর ঠান্ডা হয়ে গেলে ফ্যান বন্ধ করলেও সমস্যা নেই। এতে ঠান্ডা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এসিকে কম কাজ করতে হয়।

ঘরে সরাসরি রোদ ঢুকলে এসির কার্যকারিতা কমে যায়। তাই পর্দা ব্যবহার করে সূর্যালোক আটকানো গেলে ঘর দ্রুত ঠান্ডা হয়। যদি ঘর খুব গরম থাকে, তাহলে শুরুতে ২২-২৩ ডিগ্রিতে কিছুক্ষণ চালিয়ে পরে ২৪-২৫ ডিগ্রিতে সেট করলে আরামও পাওয়া যায়, আবার বিদ্যুৎও সাশ্রয় হয়

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর