বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: ইসলামিক হোলসেলস ব্যাংকিং ডিভিশন
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : নির্ধারিত নয়
কর্মস্থল : যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (Answer) ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম