1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ব্রহ্মপুত্র থেকে হেঁটে বঙ্গোপসাগরে যাবেন টনি

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিস্তারের প্রতিবাদে ব্রহ্মপুত্র নদ অববাহিকা থেকে বঙ্গোপসাগরে হেঁটে যাবেন মাসফিকুল হাসান টনি। এ অভিযানে নদীর তীর ধরে তিনি পাড়ি দেবেন ৬০০ কিলোমিটার পথ। টনির একক ও ব্যতিক্রমধর্মী এই ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।

২২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সেখানে ‌‘নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও’ শীর্ষক হাইকিং অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ এ অভিযানের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসফিকুল হাসান টনি কুড়িগ্রাম জেলার রৌমারির চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র নদ অববাহিকা) থেকে যাত্রা শুরু করে নদীপথ ও নদী তীরবর্তী অঞ্চল ধরে প্রায় ৬০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে (বঙ্গোপসাগর উপকূল) গিয়ে পদযাত্রা সম্পন্ন করবেন।

অভিযাত্রী মাসফিকুল হাসান টনি জাগো নিউজকে বলেন, ‘ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হেঁটে যেতে পারাটা আমার জন্য গর্বের। এ যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ ও নদী রক্ষার সচেতনতা তৈরি করতে চাই।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার। স্বাগত বক্তব্য দেন এভারেস্টজয়ী অভিযাত্রী ও বিএমটিসির সভাপতি ইকরামুল হাসান শাকিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর