1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার রাজীবের লাশ নদী থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি | খুলনা |
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার রাজীব হোসেনের (৩৮) মরদেহ খুলনার ভৈরব নদী থেকে উদ্ধার করেছে খুলনা নৌ পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ৬ নম্বর ঘাট এলাকার ভৈরব নদে দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে রাজীবের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর শনিবার (১০ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাজীবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরও জানা যায়, রাজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) সক্রিয় ক্যাডার ছিলেন। তিন মাস আগে গোপালগঞ্জ থেকে রাজীব খুলনায় আসেন। অপরাধ করে তিনি তার মামা বাড়ি গোপালগঞ্জের মোকছেদপুরে আশ্রয় নিতেন। নিহত রাজীব চরমপন্থি দলের সদস্য ছিলেন।

খুলনা নৌ পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, ময়নাতদন্তের পর মরদেহ নিহত রাজীবের পরিবারের কাছে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, রাজীবের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাজীবের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তদন্তে সবকিছু বের হয়ে আসবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর