1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সকাল থেকে ঢাকায় অবিরাম মুষলধারে বৃষ্টি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে অবিরাম মুষলধারে বৃষ্টি।

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। এদিন সকাল থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। কমেছে তাপমাত্রা।

এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

বৃষ্টিতে নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটেছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) অবশ্য ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অফিস। দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথ জানায় সংস্থাটি।

সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর