1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | মাদারীপুর |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মাদারীপুরে ইয়াবা ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ ওরফে আকাশ ফকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে পল্টু আকাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। তিনি পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং এলাকার ত্রাস নামে খ্যাত পল্টু আকাশ (৩৫) তার ভাড়া বাসায় মাদকের কেনাবেচায় নিয়োজিত রয়েছে বলে খবর পায় পুলিশ। পরে মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশের একটি যৌথ টিম সন্ত্রাসী আকাশের পশ্চিম রাস্তির ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা করে সন্ত্রাসী আকাশ। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার একশো টাকা এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। রোববার বিকেলে তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে ইয়াবাসহ বিভিন্ন মাদকেরও ডিলার। তার বিরুদ্ধে পূর্বেই হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর