1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

প্রথম নারী এমডি পেলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। তিনিই প্রতিষ্ঠানটির প্রথম নারী এমডি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নুজহাতের নিয়োগ অনুমোদন করে।

তিনি আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

আইএফসিতে নুজহাতের দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালে অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের ভূমিকা। এছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। এসময় তিনি বতসোয়ানার রাজধানী গাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।

নুজহাতের দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং বাজার-সংক্রান্ত নীতি ও অ্যাডভোকেসি।

কর্মজীবনের শুরুর দিকে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে মাস্টার্স ইন কমার্স (এমকম) ডিগ্রি অর্জন করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর