1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ব্যবহৃত ফোনটি অবৈধ প্রমাণ হলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আপনার ব্যবহৃত স্মার্টফোনটি বৈধ কি না জানেন কি? স্মার্টফোন কেনার সময় এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না। আসলে এই ব্যাপারটি এমন অনেকেই আছেন যারা এতদিন জানতেনও না, আবার জানলেও গুরুত্ব দিতেন না। তবে এখন এটি খুবই জরুরি হয়ে পড়েছে সবার জন্য।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-গণপ্রজাতন্ত্রীর (বিটিআরসি) নতুন নেওয়া পদক্ষেপে অবৈধ ফোন ব্যবহারে বিপদে পড়তে পারেন। আগামী ১ জানুয়ারি থেকে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তার আগেই আপনার ফোনটি রেজিস্ট্রেশন করে নিন।

তার আগে আপনার ফোন অবৈধ কি না তা পরীক্ষা করুন। এজন্য-
ধাপ-১: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-২: অটোমেটিক বক্স আসলে হ্যান্ডসেট এর ১৫ ডিজিটের আইএমইআই(IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

যদি ফোনটি নিবন্ধিত না হয় তাহলে যেভাবে কাজটি করবেন-
অনলাইনে রেজিস্ট্রেশন (সবচেয়ে সহজ)

ধাপ-১: মোবাইল ফোনের IMEI নম্বর বের করুন
ধাপ-২:ডায়াল করুন: *#০৬#
ধাপ-৩: এনইআইআর পোর্টালে প্রবেশ করুন
ধাপ-৪: ‘আইএমইআই রেজিট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন

প্রয়োজনীয় তথ্য দিন- আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর, ডিভাইস কেনার তথ্য (যদি থাকে), ফি প্রদান করুন (প্রযোজ্য হলে), আবেদন সাবমিট করুন। যাচাই শেষে ফোনটি বৈধ হলে নেটওয়ার্ক চালু হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর