1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মেয়াদোত্তীর্ণ কীটনাশক-ওষুধ রাখার দায়ে মাগুরাতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | মাগুরা |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে বিনোদপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক থাকায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। খাজুরা স্টোরে সার বিক্রয়ের চালানের রশিদের মিল না থাকা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে সাহা ফার্মেসিতে এমবিবিএস ডাক্তারের পরামর্শপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজালবিরোধী কার্যক্রম জোরদার এবং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠাগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অসাধু ব্যবসায়ীদের এমন ঘৃণা যোগ্য কাজ করা থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব। সাধারণ মানুষদের আরও সচেতন হতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর