1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল আলু-টমেটো একসঙ্গে রাখলেই কী হয়? শুটিং সেটে গোপনে ভিডিও, কী হচ্ছে শিল্পীদের সঙ্গে? বিশ্বকাপ ক্রিকেট • ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন

দুই নজরুল সংগীত শিল্পীর কন্ঠে দেশের গান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | নন্দিত নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। অন্যদিকে মাহবুবা আকন্দও নজরুলের গান গেয়েই পরিচিতি লাভ করেছেন। এ দুই শিল্পী এবার কণ্ঠ দিলেন একটি আধুনিক গানে। যেটি মূলত দেশাত্মবোধক। এর শিরোনাম ‘মাটি যেখানে সুর শেখায়’।

সম্প্রতি ইউটিউবে সুজিত মোস্তফা চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। কথা ও সুর করেছেন কলকাতার উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী সব মিজজিশিয়ানরা। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে।

বাংলাদেশের ঘাস-সবুজ-ধান, ঐতিহ্য আর অপার সৌন্দর্য গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। এতে মডেল হয়েছে নিলয় ও আনফি সিনহা। শিল্পীর ভূমিকায় হাজির হয়েছেন সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দ।

গানচিত্রটি নিয়ে মাহবুবা আকন্দ বলেন, ‘সুজিত মোস্তফা ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে এর আগেও গেয়েছি। এবারের গানটি আমাদের দুজনের জন্যই বিশেষ। গানটির মাধ্যমে আমরা লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করেছি। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দেবে গানটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর