1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

তিনটি ক্যামেরাসহ আসছে রিয়েলমির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

স্মার্টফোনের বাজারে রিয়েলমির জনপ্রিয়তা আকাশছোঁয়া। চীনা কোম্পানিটি একের পর এক স্মার্টফোন আনছে বাজারে। এবার নতুন একটি স্মার্টফোন আনছে যার নাম রিয়েলমি জিটি ৮ প্রো। তিনটি উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার দেখা যাবে রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে।

রিয়েলমি জিটি সিরিজের এই ফোনে রিকো জিআর ক্যামেরা সিস্টেম, ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্ল্যারিটি টেলিফটো লেন্স এবং প্রফেশনাল গ্রেডে ভিডিও রেকর্ডিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

রিয়েলমি জিটি ৮ প্রো ৫জি ফোনে আরও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড ক্যামেরা সেনসর, যেখানে ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ২৮ এবং ৪০ মিলিমিটার ফোকাল লেংথ পাওয়া যাবে এই ক্যামেরা ফিচারে। সাদা-কালো ছবি ঝকঝকে তোলার ফিচারও পাওয়া যাবে এই ফোনের ক্যামেরায়।

রিয়েলমির আসন্ন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, ২কে রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৬-র সাপোর্ট।

ফোনটি শিগগির ভারতীয় বাজারে আসছে। এরই মধ্যে চীনের বাজারে পাওয়া যাচ্ছে রিয়েলমি জিটি ৮ প্রো ৫জি ফোনটি। তবে বাংলাদেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর