1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১৭তম বোর্ড সভায় মোস্তফা কামরুস সোবহান দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রূপালী বীমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মোস্তফা কামরুস সোবহান প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র। তিনি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতাও।

মোস্তফা কামরুস সোবহান বর্তমানে বাংলাদেশের উরুগুয়ের সম্মানিত কনসাল এবং ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পুনর্নিয়োগ পরিচালনা পর্ষদের নেতৃত্ব ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতিফলন বহন করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর