1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চিংড়ির স্টু যেভাবে রান্না করবেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চিংড়ি দিয়ে ভাপা, মালাইকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু চিংড়ির স্টু কখনো কি খেয়েছেন? চিকেন বা মাটন স্টুর মতোই এটি দারুণ সুস্বাদু, তবে তুলনায় কম প্রচলিত। অথচ চিংড়ির স্টুর ঝোল ও মসলার হালকা ঘ্রাণ ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে। বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এবং ছোট-বড় সকলেরই পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক চিংড়ির স্টু যেভাবে তৈরি করবেন-

উপকরণ:
১. বাগদা চিংড়ি ৪-৫টা
২. গাজর টুকরা আধা কাপ
৩. আদা কুচি ১ চা চামচ
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. মাখন ১ চা চামচ
৬. ওয়েস্টার সস আধা চা চামচ
৭. লেবুর রস ১ চামচ,
৮. ডাবের পানি ১ কাপ
৯. ডাবের শাঁস ১ টেবিল চামচ
১০. ক্যাপসিকাম কুচি ১ কাপ
১১. কাঁচামরিচ ১ টি
১২.পেঁয়াজ কুচি ১ চা চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি:
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার গাজর, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিন। সবজিগুলো কিছুটা নরম হলে চিংড়িগুলো প্যানে দিয়ে দিন। এবার লবণ, ওয়েস্টার সস ও মরিচ মিশিয়ে দিন।
সবকিছু ভালোভাবে মাখা হলে ডাবের পানি ঢেলে দিন। ৫ মিনিট ঢেকে রান্না করুন। স্টু ফুটে এলে লেবুর রস যোগ করুন। হয়ে গেলে ডাবের শাঁসের কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর