1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান

নিউজ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনসিসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) থেকে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও তিনি যথাক্রমে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর