1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বিআইপিডি’র নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বীমা কর্মীদের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বিআইপিডি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।

বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)’র ২৬তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রোববার (২৪ আগস্ট) বিআইপিডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিভাগের প্রফেসর হিসেবে এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিযুক্ত আছেন।

২০১১ সালে তিনি জার্মানির কেমনিটজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেরিট স্কলারশিপ পেয়েছেন।

তিনি ২০১৪ সাল থেকে ইন্টারন্যাশনাল ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউট (এমপিআই), ম্যাগডেবার্গ, জার্মানির রিসার্চ ভিজিটর হিসেবে নিয়োজিত রয়েছেন।

দেশী-বিদেশী বিভিন্ন পত্রিকায় তার অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জার্মানি, ইটালী, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ অনেক দেশ ভ্রমণ করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর