1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেটরে পা ঢুকে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয় |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নৌকার জেনারেটরের ইঞ্জিনে পা ঢুকে জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জরিনা খরমপুর কেল্লা শাহ মাজারের ওরসে অংশ নিয়েছিলেন। তিনি ওই মাজারের ভক্ত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়নে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বৃহস্পতিবার ছিল আখাউড়া খরমপুর ওরসের আখেরি মোনাজাত। এদিন বিকেলে জরিনা তার ছেলে সুমন ইসলামকে নিয়ে নৌকায় অন্যান্যদের সঙ্গে মাজারের যান। রাত ১১টার দিকে মাজার এলাকায় নৌকায় অবস্থান করার সময় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পা পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর