1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

টানা তৃতীয়বার ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস জিতলো মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘এক্সেলেন্স ইন প্রিপেইড কার্ডস (অ্যাসোসিয়েট ক্লায়েন্ট)’ শিরোপা অর্জন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই অ্যাওয়ার্ডস জিতলো মিডল্যান্ড ব্যাংক।

রাজধানীর হোটেল শেরাটনে ৪ আগস্ট ভিসা আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫’এর একটি অংশ হিসেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসিকে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর উপস্থিত ছিলেন। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

মিডল্যান্ড ব্যাংক টানা তৃতীয় বছর ‘এক্সেলেন্স ইন প্রিপেইড কার্ডস’ বিভাগে ভিসা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস সম্মান অর্জন করলো, যা ব্যাংকের ধারাবাহিক উৎকর্ষ, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং প্রিপেইড কার্ড বিভাগে ভিসার সঙ্গে দৃঢ় সহযোগিতার প্রতিফলন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর