1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দেশে কসমেটিকসের ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

বাংলাদেশে কসমেটিকস, টয়লেট্রিজ ও পারসোনাল কেয়ার পণ্যের বাজার বর্তমানে ৩৫ হাজার কোটি টাকার বেশি হলেও এর ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর। এতে খাতটি নানা অনিশ্চয়তায় রয়েছে বলে মত দিয়েছেন উদ্যোক্তারা।

রাজধানীর কুড়িলে দুই দিনব্যাপী দেশের প্রথম ও সবচেয়ে বড় কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ আগস্ট) এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক। শনিবার (৯ আগস্ট) ছিল প্রদর্শনীর শেষ দিন।

আয়োজনে অংশ নেয় কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের ব্র্যান্ড ও প্রস্তুতকারকরা। পৃষ্ঠপোষকতায় ছিল কোরিয়ার দূতাবাস, কেওটিআরএ, ডিআইটিপি থাইল্যান্ড, স্কয়ার টয়লেট্রিজ, কিউট ও ইঞ্জিনিয়াস রিসোর্সেস।

স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, এই খাতের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে হলেও কাঁচামাল আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মধ্যে থাকে।

কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক জানান, কোরিয়া ২০২৪ সালে ১০ বিলিয়ন ডলারের বেশি কসমেটিকস রপ্তানি করেছে এবং বাংলাদেশে কে-বিউটি পণ্যের বাজার সম্ভাবনাময়।

তিনি বলেন, এই প্রদর্শনী দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও যৌথ বিনিয়োগে নতুন দিগন্ত খুলে দেবে।

আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবালের সিইও এসএম ফয়সাল মুনিম জানান, প্রথম আয়োজনেই দেশি-বিদেশি কোম্পানির বিপুল সাড়া পাওয়া গেছে। আমরা আশা করছি, এ খাতে বড় আকারের বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রদর্শনীতে ছিল শতাধিক স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও নেটওয়ার্কিং সেশন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর