1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শেয়ারবাজারে সূচকের বড় লাফ, তলানিতে লেনদেন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শেয়ারবাজারে সূচকের বড় লাফ, তলানিতে লেনদেন। ঈদের আগে শেয়ারবাজারে টানা দরপতন হলেও ঈদের পর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ঈদের পর প্রথম কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। তবে লেনদেন আশঙ্কাজনক হারে কমে গেছে। ডিএসইতে লেনদেন কমে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।

এদিকে ঈদের আগে শেয়ারবাজারে বড় দরপতন হয়। অব্যাহত পতনের মধ্যে পড়ে ঈদের আগে শেষ সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৮৪ কোটি টাকা। আর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স কমে ১১৯ দশমিক ৫১ পয়েন্ট।

এ পরিস্থিতিতে ঈদের ছুটি শেষে বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯৬টি প্রতিষ্ঠানের। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক বাড়লেও লেনদেন তলানিতে গিয়ে ঠেকেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবসে লেনদেন হয় ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৭৬ কোটি ৭০ লাখ টাকা। এর মাধ্যমে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি লেনদেন হয় ২৩১ কোটি ৪১ লাখ টাকা।

বৃধবার টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বিকন ফার্মাসিটিক্যাল, ফারইস্ট নিটিং, ইউনিক হোটেল, ক্যাপটিভ গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ টাকা। আগের কর্যদিবসে লেনদেন হয় ১১৬ কোটি ৮৭ লাখ টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর