1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মৎস্য কার্যালয়ে পাওয়া গেলো অফিস সহকারীর মরদেহ

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

সুনামগঞ্জের শাল্লায় পিপুল সরকার (৩৫) নামের এক অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার মৎস্য অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন পিপুল সরকার। সোমবার বিকেল থেকে তার স্ত্রী তাকে (পিপুল সরকারকে) ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার স্ত্রী নিহতের বন্ধুকে ফোন দিলে তার বন্ধু মৎস্য অফিসে গিয়ে ওয়াশরুমের দরজায় পরনের শার্ট দিয়ে পিপুল সরকারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে শাল্লা থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সন্দীপন মজুমদার বলেন, আমি কোনো কিছুই জানি না। তবে অফিসিয়াল কোনো বিষয় নয়। পারিবারিক কোনো কারণে সে এমনটা করতে পারে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিজের গায়ের শার্ট দিয়ে অফিসে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর