1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এনআরবিসি ব্যাংকে ক্রেডিট রেটিং ও মূলধন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এনআরবিসি ব্যাংকে ক্রেডিট রেটিং সিস্টেম এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট টেকনিক বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) ট্রেনিং ইনস্টিটিউটে কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।

কর্মশালায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবীর আহমেদ ও হারুনুর রশীদ; ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকের সম্পদের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে কর্মকর্তাদের ক্রেডিট রেটিং এবং মূলধন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ঋণ শৃঙ্খলা যথাযথ পরিপালনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে। মানসম্পন্ন ঋণ যেমন ব্যাংকের মুনাফা নিশ্চিত করবে তেমনি মূলধনের উপর চাপ কমিয়ে টেকসই অগ্রগতিতে সহায়তা করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর