1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মেঘনা ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাস্মদ মামুনুল হক।

সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি সজীব কুমার সাহাসহ শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এবং জানানো হয়, মেঘনা ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর