1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ময়মনসিংহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কের ওপর উল্টে যাওয়ার ঘটেছে। এতে বাসের হেলপার মঞ্জুরুল হাসান (৪১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিজনেস ডাইজেস্টকে জানান, বাসটি চায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের ওপর উঠে ডিভাইডার ভেঙে সড়কের একপাশে উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি থাকা আহতদের চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধার করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর