1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষীপুর (রামগঞ্জ) |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে পুকুরে ডুবে আব্দুর রহিম (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা ও পেশায় শ্রমিক। তার সংসারে স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুর রহিমের আত্মীয় লিলি আক্তারের একটি হাঁস পুকুরে ছিল। লিলি তাকে পুকুর থেকে হাঁসটি উদ্ধার করতে বলেন। তিনি গিয়ে পুকুরে থাকা হাঁসটি ধরার চেষ্টা করেও পারেননি। পরে হাঁস ধরতে তিনি পুকুরে নেমে আর উঠে আসেননি। পানিতে ডুবে যান। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা পুকুর থেকে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর