1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ঈদের নাটক ‘চাটগাঁইয়া চাবিওয়ালা’

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১০ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘চাটগাঁইয়া চাবিওয়ালা’। নাটকটি রচনা করেছেন কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকার। আর প্রযোজনা ও পরিচালনা করেছেন উম্মে হাবিবা দীনা।

‘চাটগাঁইয়া চাবিওয়ালা’ নাটকের গল্প আবর্তিত হয়েছে এক দক্ষ চাবিওয়ালাকে কেন্দ্র করে। যার দক্ষতার কথা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে নাটকের গল্পে মোড় নেয় তখনই, যখন তার দক্ষতাকে কাজে লাগাতে চায় এক ডাকাত সর্দার। ভয়ংকর একটা প্রস্তাবও দেয় তাকে। আর নাটকটি শেষ হয় রুদ্ধশ্বাস এক দৃশ্যের মধ্য দিয়ে।

‘চাটগাঁইয়া চাবিওয়ালা’ নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। আর তার সঙ্গে রয়েছেন সুমি, ফাইয়াজ ওয়াহিদ, ফোরকান, মো. সেলিম, ইন্দ্রজিৎ, এসবি খান, সীমান্ত, ধীমান, তানভীর, নাজমুল, ইমরান, রাসেলসহ চট্টগ্রামের একদল অভিনয়শিল্পী।

নাটকটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘নাটকটির বৈশিষ্ট্য হচ্ছে, গল্পটা অন্য দশটা নাটকের গল্পের মতো না। অবশ্যই ব্যতিক্রম এবং অগতানুগতিক। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই নাটকের প্রতিটি চরিত্র কথা বলেছে চট্টগ্রামের খাঁটি আঞ্চলিক ভাষায়। তাই আশা করছি দর্শকের ভালো লাগবে।’ ‘চাটগাঁইয়া চাবিওয়ালা’ নাটকটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর