1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিডি ডেস্ক :
ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতি ০১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হয়েছে। জনাব আশফাক ১৮৭টি ব্রাঞ্চ এবং ৪০টি সাব-ব্রাঞ্চের সমন্বয়ে গড়ে ওঠা ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন। এছাড়া তিনি প্রিমিয়াম ব্যাংকিং, ব্রাঞ্চ কর্পোরেট ও গভর্মেন্ট রিলেশন্স সেগমেন্টের দায়িত্বে আছেন। শুক্রবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণে প্রধান ভূমিকা পালন করার পাশাপাশি তিনি চ্যালেঞ্জিং সময়ে ডিপোজিট বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ব্র্যাক ব্যাংকে গড়ে ওঠা একজন প্রতিভাবান কর্মকর্তা। শেখ মোহাম্মদ আশফাক ২০০৬ সালে ব্র্যাক ব্যাংকের সাথে যাত্রা শুরু করেন। ব্রাঞ্চ, কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিংয়ে তাঁর ব্যাপক অভিজ্ঞতা ব্যাংকে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা জনাব আশফাকের রয়েছে এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে প্রফেশনাল ট্রেনিংও।
জিএবিভি সদস্য দেশগুলো থেকে লিডারশিপ ট্রেনিং গ্রহণের পাশাপাশি তিনি জিএবিভি অ্যালামনি হিসেবে বৈশ্বিক বিভিন্ন ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যার ফলে, তিনি ব্র্যাক ব্যাংকের মূলধারার চ্যানেলগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।

তাঁর পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্যাংকে আশফাকের অতীত রেকর্ড তাঁর নিবেদিত উদ্যোগ ও অর্জনের প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, ডিএমডি হিসেবে তিনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিজনেসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং ব্যাংককে মার্কেট লিডারে পরিণত করবেন।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর