1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

এভারেস্টজয়ী শাকিল দেশে ফিরবেন ২৯ মে

বিডি ভ্রমণ ডেস্ক।
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

মাউন্ট এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল দেশে ফিরবেন আগামীকাল ২৯ মে বিকেল ৩টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

নেপালে অবস্থান করা ইকরামুল হাসান শাকিল আজ (২৮ মে) বেলা ১২টায় একটি অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমি ২৯ মে বিকেল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতে পারবো। আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’

গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শিখরে আরোহণ করেন শাকিল। ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১,৩৭২ কিলোমিটার পথ হেঁটে এ অভিযান শেষ করেন তিনি।

এই যাত্রাপথের প্রধান পৃষ্ঠপোষক শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার জাগো এফএম, নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার সিস্টেমা টুথব্রাশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর