1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁদপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ টেস্টের কিট পাওয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের শহীদ মিনার ও সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ টেস্টের কিট পাওয়ায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম ও সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর