1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কয়েকটি ইসলামী ব্যাংক সরকারের মালিকানায় আসছে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশ থেকে প্রায় ১৮-২০ বিলিয়ন (বাংলাদেশি টাকায় ২ লাখ ৪০ হাজার কোটি টাকা) ডলার পাচার হয়ে গেছে। এসব তথ্য যাচাই ও প্রমাণে সময় লাগবে। তবে সে প্রক্রিয়াটি বর্তমানে চলমান।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌথ তদন্ত দল কাজ করছে এবং প্রয়োজনে আরও তদন্ত দল গঠন করা হবে।

তিনি বলেন, পাচারের অর্থ ফেরত আনার অভিজ্ঞতা আমাদের জন্য নতুন। এ ধরনের কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না। পাচারের অর্থ ফেরত আনার কাজে গতি আনতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য ১১টি গ্রুপ নিয়ে যৌথ তদন্ত চলছে।

তিনি জানান, নানান অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে দুর্বল হয়ে পড়া ইসলামী খাতের কয়েকটি ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এসব ব্যাংককে সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে পারবো। তখন সরকারি ব্যাংক হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংক তাদের তারল্য (লিকুইডিটি) সহায়তা দিয়েছে। সরকারের কাছে এসব ব্যাংকের মালিকানা সাময়িকভাবে থাকবে। পরবর্তীসময়ে ব্যাংকগুলোর পুনর্গঠন শেষে সাধারণ দেশি বা বিদেশি ভালো বিনিয়োগকারীদের ও আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর