1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রামে এনে ১৪ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে গাড়িচালক মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার মো. হানিফকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) সকালে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোবারক হোসেন নামে গাড়ির সুপারভাইজার পলাতক রয়েছে। অন্যদিকে ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন বলেন, ভিকটিম কিশোরীকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার যাত্রীবাহী বাসে উঠলে চালক, হেলপার ও সুপারভাইজার মিলে জোরপূর্বক চট্টগ্রাম শহরে নিয়ে আসে। এরপর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার ভোররাত পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনালে এনে তারা কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেয়ে দ্রুত গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ঘটনায় জড়িত বাসের সুপারভাইজরকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর