1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে

জেলা প্রতিনিধি | দর্শনা(চুয়াডাঙ্গা) |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়েনি চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে। যদিও গত বছরের ৫ আগস্টের পর থেকে এ রেলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি।

দর্শনা রেলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু বলেন, নেপাল ও ভুটানের সঙ্গে এই রেলবন্দরের কোনো বাণিজ্যিক যোগাযোগ নেই। আমরা শুধু ভারতের সঙ্গে ব্যবসা করি। তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই এখানে।

তিনি আরও বলেন, আমাদের এখানে ৫ আগস্টের পর থেকে কিছুটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তবে রেলপথে পণ্য পরিবহন চলছে। কিন্তু আগের মতো গতি নেই। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য।

অন্য কয়েকজন ব্যবসায়ী জানান, নেপাল ও ভুটানের সঙ্গে দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি নেই। তবে এ বন্দর দিয়ে পণ্য পরিবহন সাধারণত সময় ও খরচ উভয় দিক থেকেই লাভজনক।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বলেন, বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে পড়বে না। কারণ এই বন্দর দিয়ে শুধু বাংলাদেশ-ভারতের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।

এর আগে ৮ এপ্রিল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (সিবিআইসি) এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সুবিধার আওতায় বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের স্থলবন্দর ব্যবহার করতে পারতো

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর