1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঘরেই তৈরি করুন সুস্বাদু বাটার চিকেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ইফতারিতে ভাজাপোড়ার বদলে একটু স্বাস্থ্যকর খাবার খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বেশিভাগ সময়ই আমরা বাইরে থেকে খাবার কিনে আনি। যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। তবে আপনি চাইলেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন মজাদার বাটার চিকেন। রইলো রেসিপি-

উপকরণ-
মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম
টক দই আধা কাপ
আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
মাখন ৩ টেবিল চামচ
টমেটো সস ১ কাপ
কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ
গরম মসলা ১ চা চামচ
ক্রিম ৩ টেবিল চামচ
কাসুরি মেথি ১ চা চামচ
চিনি ১ চা চামচ (না দিলেও হবে)

পদ্ধতি-
প্রথমে মুরগির মাংস টক দই, আদা-রসুন বাটা, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে আধাঘণ্টার জন্য রেখে দিন। এরপর একটি প্যানে ২ টেবিল চামচ মাখন গরম করে মেরিনেট করা মুরগি হালকা ভেজে নিন।

অন্য প্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে টমেটো সস, কাজুবাদাম পেস্ট, গরম মসলা ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। এরপর এতে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে ১০ মিনিট রান্না করুন।

রান্না হয়ে এলে এতে ক্রিম ও কাসুরি মেথি দিয়ে আর ২ মিনিট চুলায় রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বাটার চিকেন। এবার পরিবেশন করুন আপনার পছন্দমতো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর